Ads Top

২.৪ GHz না ৫ GHz - কোন Wifi Router ভালো হবে জেনে নিন

2.4ghz-5ghz-wifi-router

কেমন আছেন সবাই। নিশ্চয়ই ভালো।আজ আমরা কথা বলব Wifi রাউটার নিয়ে।আমরা অনেকেই হয়ত Wifi রাইটার ব্যবহার করি এবং আমাদের বাসায় ব্রডব্যান্ড কানেলশন রয়েছে।তাদের জন্য হয়ত আজ আমার পোস্টটি খুবই কাজে দেবে।

আমরা যদি বিগত সালের সাথে তুলনা করি তবে আমরা দেখব যে বর্তমান সময়ে ব্রডব্যান্ড ইন্টারনেট এর ব্যবহার বাসা বাড়িতে ব্যাপক হারে বেড়ে চলেছে,বর্তমানে আমাদের দেশের প্রায় প্রতিটি জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য একটি ব্যাপার।এটি যেমন সাশ্রয় তেমনি উপকারীও বটে,সহজেই ব্রডব্যান্ড ইন্টারনেএ এর মাধ্যমে এক বা একের অধিক ডিভাইসে নির্দিষ্ট রেটে কম দামে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করা যায়।

তবে হ্যা এই ইন্টারনেট ব্যবহার এর উপযোগী করতে যে জিনিসটি দরকার তা হল মডেম।তবে বর্তমান সময়ে মডেম + ওয়াইফাই দুটি সুবিধা সহ রাউটার খুবই জনপ্রিয় কেননা স্মার্টফোন/ট্যাব এর সাথে কম্পিউটার সহ আরো অনেক ডিভাইস এ একই সংযোগ এ ইন্টারনেট চালানো যায়।

আজ আমাদের মূল বিষয় হল এই Wifi রাউটার নিয়ে আমরা আজ জানব, বর্তমান সময়ে ২.৪ GHz এবং ৫ GHZ এই দুটি ভেরিয়েন্ট এ যে রাউটার পাওয়া যায় তার ভেতর কোনটি আপনার বাসা/প্রতিষ্ঠান এর জন্য ভালো।

পার্থক্য গুলো : 

প্রথমে জেনে নেই এই GHz আসলে হল তথ্য আদান প্রদান এর তরঙ্গ -ফ্রিকুয়োন্সী । GHZ যত কম বা বেশী হবে বুঝতে হবে সেই তরঙ্গের কম্পন বা সপ্ন্দন তত বেশি বা কম।তাই বস্তুতই ২.৪ GHz ফ্রিকুয়েন্সী ক্ষমতার রাউটার এর তথ্য আদান প্রদান এর যে Radio Wave আছে তার কম্পন মাত্রা কম ৫ Ghz এর তুলনায়।
 অন্যদিকে ৫ GHz এর তথ্য আদান প্রদান এর Radio Wave এর কম্পন - স্পন্দন আরো দ্রুত এবং এবং দ্রুততা এবং ছোটাছোটি খুবই দ্রূত ২.৪ GHz এর তুলনায়।

তাই অনেকো হয়ত ভাবছেন ২.৪ GHz রাউটার এর চেয়ে ৫ GHz রাউটার এর ক্ষমতা বেশি এবং এটি সবচাইতে ভালো? এ কথাটিও ঠিক নয় ;


সুবিধা - অসুবিধাগুলো :

যেহেতু ৫ GHz এর তরঙ্গ সংখ্যা ২.৪ GHz এট চেয়ে বেশী আরো সহজ ভাবে; ধরি ২.৪ GHz তে রেখা ১ টি এবং ৫ GHz তে সেই রেখা হল ৩ টি আবার যেহেতু ৫ GHz তে তরঙ্গের লাফালাফি ছোটাছোটি বেশি তাই অনেক সময় হয় কি,  এটা মোটা দেয়াল বা অন্য কিছু ভেদ করার ক্ষমতা হারিয়ে ফেলে আর এতে করে ৫ GHz ফ্রিকুয়েন্সীর রাউটার এর রেঞ্জ সাধারনত ২.৪ GHz এর রাউটার অপেক্ষা কম হয় কেননা ২.৪ GHz এর তরঙ্গ এর ছোটাছোটি কম এবং তরঙ্গের পরিধি ৫ GHz রাউটার অপেক্ষা কম তাই সহজেই দেয়াল বা অন্য কিছু ভেদ করতে পারে এবং ভালো মানের রেঞ্জ এ সহজেই ছড়িয়ে পড়তে সক্ষম হয়।

 ৫ GHz এর সুবিধা হল ধরুন আপনি পাশাপাশি আপনার পাশের ঘরে কেউ বা আপনার প্রতিবেশী একই সাথে একটি ৫ GHz রাউটার থেকে Wifi এর মাধ্যমে তাদের ডিভাইস ইন্টারনেট ব্যাবহার করছে,এক্ষেত্রে একের অধিকজন যে একসাথে একটি রাউটর ব্যাবহার করছেন তারপরও আপনার ইন্টারনেট ব্যবহারে কোন ল্যাগ বা স্পীড এর কমবেশী হবে হবে না কেননা এখানে তরঙ্গের পরিধি বেশী।

অন্য দিকে এখানে যদি ২.৪ GHz এর রাউটার থাকত তবে একটু হলেও ল্যাগ বা স্পীড এর কমবেশী হত কেননা এখানে তরঙ্গের পরিধি কম।

তাহলো কোনটা কেনা ভালো হবে?

তাই কেউ যদি পার্সোনাল ইউজ এর জন্য অর্থাত তার রেঞ্জ বেশী দরকার নেই এই জন্য রাউটার কিনতে চান তবে ৫ GHz রাউটার কিনতে পারেন ; তবে হ্যা মনে রাখতে হবে আপনার ডিভাইস যেন ৫ GHz Wifi Singnal সাপোর্টেড হয়,তবেই আপনি তার পারফর্মেন্স উপভোগ করতে পারবেন।

আর যদি অফিস বা প্রতিষ্ঠান এর জন্য নিতে চান কিংবা রেঞ্জ একদম বেশী দরকার এমন কোন জায়গার  জন্য কিনতে চান তবে ২.৪ GHz কেনাই ভালো।

আশা করি লেখাটি সবার ভালো লেগেছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.