Ads Top

Mali,Adreno,PowerVR - স্মার্টফোনের GPU নিয়ে বিস্তারিত।


জকে আমরা কথা বলব স্মার্টফোন এর গ্রাফিক্স প্রোসেসিং ইউনিট বা GPU নিয়ে ; কম্পিউটার বা পিসি র ক্ষেত্রে আমরা যেটাকে গ্রাফিক্স কার্ড হিসেবে চিনি।

কম্পিউটার এর GPU সাধারনত দুই ধরনের ১ ইনবিল্ট ২ ডেডিকেটেড।  ইনবিল্ট GPU সাধারনত মাদারবোর্ড এরবসাথে আগে থেকে লাগানো থাকে।তবো কারও যদি তাদের কাজ এর ওন্য আরও ভালো GPU চায় তবে তারা ডেডিকেটেড GPU বা এক্সটারনাল গ্রাফিক্স কার্ড বাজার থেকে কিনে লাগাতে পারে।

স্মার্টফোনের GPU :

একটি স্মার্টফোনে ইন্টারনাল বা ভিতরকার জন্য তথ্য-ডাটা প্রক্রিয়াকরন বা প্রোসেসিং এর কাজ করে স্মার্টফোনটির CPU বা সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট; তবে আমরা স্মার্টফোনের ডিসপ্লে তে যা দেখি যেমন : অ্যাপস ড্রয়ার এ অ্যাপলিকেশন গুলোর এনিমেশনে স্লাইড করা,কোন অ্যাপ চালু করতে গেলে একটা পপ আপ এনিমেশন, এনিমেশন এর মাধ্যমে নোটিফিকেশন বার নিচে নামা ইত্যাদি স্মার্টফোনের যাবতীয় যত ভিজুলাইজেশন তা GPU এর কাজ। ভিডিও দেখার সময় গেমস খেলার সময় এই GPU এর ভূমিকা CPU এর তুলনায় বেশি।সুতরাং একটি স্মার্টফোনে GPU যত ভালো হবে স্মার্টফোনটিতে তত ভালো ভিজুয়াল এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে।

স্মার্টফোনের GPU এর কথা আসলে সাধারনত তিনটির নাম আসে, এগুলো হল :

  • Mali 
  • Adreno 
  • PowerVR

Mali

Mali  হল ARM নামক একটি প্রতিষ্ঠান এর অংশ যারা মূলত স্মার্টফোন প্রোসেসর , সিপিইউ তৈরি এবং ডিজাইন করে।এরা মূলত বিভিন্ন স্মার্টফোন কোম্পানিকো তাদের GPU এর আর্কিটেকচার ব্যবহার করার লাইসেন্স দেয়। যেমন : মিডিয়াটেক প্রোসেসর এর সাথে   Mali থাকে  Samsung এর স্মার্টফোন এর সাথে Mali GPU থাকে।GPU এর তিনটি বিষয় আছে এগুলো হল :

  • নাম্বার অব কোরস (প্রোসেসর এর মতন কোর সংখ্যা)
  • ফ্রিকুয়েন্সি  বা ব্যান্ড 
  • ডেডিকেটেড মেমোরি ( কি পরিমান গ্রাফিক্স এটি প্রোসেস করতে পারবে)

এগুলো বিবেচনা করে ভালো GPU পছন্দ করলে;সে GPU থেকে ভালো পারফর্মেন্স পাওয়া যাবে।

PowerVR

পাওয়ার ভি আর এরাও GPU ডিজাইন করে এবং তাদের আর্কিটেকচার বিভিন্ন কোম্পানিকে লাইসেন্স করে তাদের নিজ নিজ প্রোসেসর এর জন্য ; যেমন অ্যাপেল, স্যামসাং, মিডিয়াটেক এরা তাদের প্রোসেসর এর জন্য PowerVR এর GPU ব্যবহার করে।

Adreno:

অ্যাডরিনো এমন একটি কোম্পানি যারা শুধুমাত্র Qualcomm এর জন্য GPU ডিজাইন করে ; কেননা এটি Qualcomm এর নিজস্ব প্রযুক্তি আর এরা কখনও নিজেদের প্রযুক্তি অন্য করো সাথে অর্থাত অন্য প্রোসেসর এর সাথে শেয়ার করে না।


GPU এর এই কোম্পানিগুলো কিন্তু কোন ফিজিক্যাল পার্টস তৈরি বা শেয়ার করে না ; এরা কেবল GPU এর একটি আর্কিটেকচার অন্য কোম্পানির কাছে বিক্রি করে।  সেই আর্কিটেকচার ফলো করে স্যামসাং অ্যাপেল এর মতন কোম্পানি তাদের স্মার্টফোন এর প্রোসেসর এর জন্য জিপিইউ এর চিপ তৈরি করে।

GPU যতক্ষণ না পর্যন্ত কোন অ্যাপ এর সাথে খাপ পারবে তার পারফর্মেনন্স ততক্ষণ পর্যন্ত ভালো হবে না, আজ থেকে ৩-৪ বছর আগে Adreno বেশ জনপ্রিয় ছিলো ; তখন অ্যাপ বা গেমস ডেভেলপাররা শুধু Adreno GPU কে গুরুত্ব দিয়ে তাদের কাজ করত।  আর তাই তখন Mali বা PowerVR এর শক্তিসালী GPU হলেও ভালো পারফর্মেন্স পাওয়া যেত না।

তবে বর্তমানে ডেভেলপাররা সকল GPU এর কতা মাতায় রেখে সকল GPU এর জন্য কম্প্যাটিবল গেমস ও অ্যাপস তৈরি করে থাকে।কেননা এখন Mali, Adreno,PowerVR সবগুলোর মার্কেট এখন বেশ বড় এবং কোনো  কোম্পানির GPU কে উপেক্ষা করার সুযোগ নেই।

GPU মূল কাজ আমরা জানি আউটপুট যেমন : এনিমেশন,গেমের ভিজুয়ালাইজেশন,অডিও-ভিডিও রেন্ডারিং ইত্যাদি।ধরুন একটি GPU এর আউটপুট সর্বোচ্চ ফুল HD পর্যন্ত, আর তখন যদি গেমস সেটিংস এর গ্রাফিক্স ডিটেইলস ও ফুল HD করে দেওয়া তবে GPU তা সাময়িকভাবে অপটিমাইজ করতে পারলেও পরে তার কাজের গতি একাই কমে আসবে।

আশা করি পোস্টটি সবার ভালো লেগেছে। পড়ার জন্য ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.