Ads Top

ডট বাংলা ডোমেইন পেল বাংলাদেশ,নিবন্ধন শুরু হবে শীঘ্রই - Dot Bangla Domain


বার চুড়ান্ত অনুমোদন পেয়েছে ডট বাংলা ডোমেইন।ইন্টারনেটের বাঙালী ভাষাভাষীর জাতীয় স্বীকৃতি হিসেবে করবে এই ডট বাংলা (.বাংলা) ডোমেইন।
ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস এন্ড নাম্বারস (ICANN) চূড়ান্ত ভাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ বিষয়টি নিশ্চিত করেছে। [ads-post]

২০১২ সালে ব্যবহারের অনুমতি পেলেও ব্যবহার অনুপযোগী না করায় ডোমইন হারায় বাংলাদেশ।তবে পরবর্তীতে বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিম বঙ্গ এবং সিয়েরা লিওন এই ডোমেইন এর জন্য আবেদন করে, তবে সকল দিক বিবেচনায় এনে ICANN বাংলাদেশকেই এই ডোমইন বরাদ্দ দেয়।
বর্তমানে এই ডোমেইন এর নিয়ন্ত্রন ও টেকনিক্যাল কনট্যাক্ট এর দায়িত্ব বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড - BTCL এর উপর।

গ্রাহক পর্যায়ে ডোমেইনটি  নিবন্ধন দেয়ার প্রক্রিয়া প্রায় শেষ এর পথে।গ্রাহকগন ঘরে বসেই টেলিটক এর মাধ্যমে টাকা প্রদান করে ডোমেইনটির নিবন্ধন সম্পন্ন করতে পারবে।দুই বছরের জন্য নিবন্ধন ফী ১০০০-১৫০০ টাকার মতন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চূড়ান্ত অনুমোদন এর কাজ আগামী সপ্তাহে শেষ হবার পর থেকে,গ্রাহক পর্যায় এ নিব্ন্ধন শুরু হবে বলে আাশা করা যাচ্ছে।

এই ডট বাংলা ডোমেইন এর ফলে ইন্টারনেটে বাংলা ভাষা এক নতুন মর্যাদা লাভ করবে,এবং ভালো মানের বাংলা কনটেন্ট উপহার দিতে সবাই আরও বেশি উৎসাহিত হবে।

ট্যাগ ঃ ডট বাংলা নিবন্ধন , ডট বাংলা ডোমেইন , Dot Bangla Registration , Dot Bangla Domain , www.name.বাংলা 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.