Ads Top

Google Pixel নিয়ে বিস্তারিত | Pixel - Phone by Google

 জ আমরা কথা বলব Google  Pixel স্মার্টফোন নিয়ে।আমরা কথা বলব এর দাম নিয়ে,স্পেসিফিকেশন নিয়ে আরও অনেক বিষয় নিয়ে।

বাজারের Iphone 7 এবং Galaxy S7 কে টেক্কা দিতে বাজারে এসেছে  নতুন Pixel & Pixel XL স্মার্টফোন। এই পিক্সেল স্মার্টফোন এর প্রিমিয়াম ডিজাইন এবং ফ্লাগশীপ গ্রেড স্পেসিফিকেশন যে কাউকে মুগ্ধ করতে পারে।
[ads-post]
এই স্মার্টফোনে গুগল ব্যবহার করেছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা যাতে ব্যবহার করা হয়েছে অনেক সেন্সর এবং তারা দাবি করে এটি বর্তমানে সবচেয়ে ভালো এবং ফাস্ট স্মার্টফোন ক্যামেরা।কেননা এই ফোনে ১ সেকেন্ডের কম সময়ে ২৫ টি 4K মানের ছবি তোলার ক্ষমতা রয়েছে এবং ছবি তোলা বা ভিডিও রেকর্ডিং এর সময় সাটার ল্যাগ( Shutter Lag) নেই বললেই চলে।এই স্মার্টফোন দিয়ে হাই রেজুলেশনের 4K মানের ভিডিও  রেকর্ডিং করা যাবে।বিশেষ ব্লুর ফিচারের মাধ্যমে DSLR ক্যামেরার মতন ফোকাস এর ছবি তোলা যাবে আরও ভালোভাবে।

ফ্রন্ট এ থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এতে রয়েছে f/2.4, 1/3.4 sensor size,  um 1.4 pixel size. এই ক্যামেরা দিয়ে উন্নত HD মানের ছবি এবং ভিডিও রেকর্ডিং করা যাবে।

স্পেসিফিকেশন এর দিকে তাকালেও প্রিমিয়াম ভাবটি চোখে পরে।অপারেটিং-সিস্টেম হিসেবে রয়েছে Android 7.0 (android nogut)। এতে ব্যবহার করা হয়েছে Qualcomm SnapDragon 821 প্রোসেসর।যা একটি Quad Core প্রোসেসর যার ক্লক স্পীড 2x2.15 GHz Kryo & 2x1.6 GHz Kryo.
এতে গ্রাফিক্স প্রোসেসিং ইউনিট বা GPU হিসেবে রয়েছে Adreno 530। আর রয়েছে ৪ জিবি র্যাম।

স্মার্টফোনগুলির Amoled capacitive touchscreen with 16M colour ডিসপ্লে গুলিতে প্রোটেকশন হিসেবে থাকছে corning gorilla glass 4।

Google Pixel সম্পূর্নভাবে 4G LTE এবং 3G দুটোই সাপোর্ট করবে। এতে Wifi,Blutooth,GPS,NFC সবই রয়েছে তবে এি স্মার্টফোন base এবং  XL কোন মডেলে Radio পাওয়া যাবে না।

ফোনটিতে থাকছে USB C পোর্ট।ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।১৫ মিনিট চার্জেই সম্পূর্ন ৭ ঘন্টার ব্যাক আপ পাওয়া যাবে।

ডিজাইন এর দিক থেকে এটি অনবদ্য,একে বারে আনকমন একটি ডিজাইন, যে কারও নজর কেরে নেবে,এবং অসাধারন প্রিমিয়াম লুকে স্মার্টফোন টি বাজারে পাওয়া যাবে দুটি কালারে। এগুলি হল :

  • Blue
  • Black
  • White

স্মার্টফোনটিকে ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে বিশেষ ভাবে কম্প্যাটিবল করা হয়েছে,তাই ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহারকারী পাবে এক অনন্য অভিজ্ঞতা।

দাম :

Google Pixel  32 GB এর মূল্য US এ ৬৪৯ ডলার এবং Google Pixel XL 32 GB এর মূল্য ৭৪৯ ডলার।

Google Pixel 128 GB এর মূল্য US এ ৭৬৯ ডলার এবং Google Pixel XL 128 GB এর মূল্য ৮৬৯ ডলার।

ইন্ডিয়ায় এই স্মার্টফোনটি ইতিমধ্যে বাজারে এসে গেছে।তবে এখানো খারাপ দিক হল যেখানে যে স্মার্টফোনটির দাম US এ ৬৪৯ ডলার অর্থাত ইন্ডিয়ার কারেন্সী হিসেবে তা হওয়া উচিত ৪৩০০০ রূপি, কিন্তু ইন্ডিয়ায় তার দাম শুরু হয়েছে ৫৭০০০ হাজার টাকা থেকে।
অর্থাত US বা আমেরিকায়  যে দামে Google Pixel XL 128 GB কেনা যেত, সে দামে ইন্ডিয়ায় Google Pixel 32  GB বা যেটি বেস (Base) মডেল সেটি কিনতে হবে।

তাই আমরা ধারনা করতে পারি যে, বাংলাদেশে এর দাম কি রকম হতে পারে ;যেখানে ইন্ডিয়ায় Google Pixel 32 GB এর দাম ৫৭০০০ টাকা!

tags: google pixel in bd,google pixel,google pixel description,google pixel bd review,new smartphone in bd,google pixel



1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.