ফেসবুকে ভিডিও ভাইরাস হতে সাবধান!Facebook Video Virus
সাবধান ফেসবুকে সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে নতুন এক ভাইরাস যার নাম ভিডিও ভাইরাস।এটি আপনার কোন বন্ধুর মাধ্যমে আপনার ইনবক্সে মেসেজ আকারে আসতে পারে,আর এখানে বিশেষ কায়দায় হ্যাকাররা আপনার প্রোফাইল পিকচার লিঙ্কে ব্যবহার করে এবং লিঙ্কের নাম থাকে আপনার প্রোফাইল এর নামে যেমন " Touhidur Video" তাই কৌতুহল বশে আপনি লিঙ্কে ক্লিক করে বসেন।
আর ক্লিক করলেই, আপনার ফেসবুক অ্যাকাউন্ট তথ্য পেয়ে যাচ্ছে ভাইরাসটি। আর আপনার অ্যাকাউন্টে এই ভাইরাসের প্রবেশ মানেই, অ্যাকাউন্টের তথ্য পাচার হওয়ার আশঙ্কা।
শুধু তাই নয়, আপনার নামে আসা ভিডিও ভাইরাসের লিংকটিতে ক্লিক করা মাত্রই আপনার ফ্রেন্ডলিস্টে থাকা সব বন্ধুরা এই ভিডিও ভাইরাসটির শিকার হয়ে যাবে এবং তাদের ইনবক্সে আপনার মাধ্যমে তা মেসেজ হিসেবে পৌঁছে যাবে।
আর আপনি যদি ক্লিক করে থাকেন তবে তাড়াতাড়ি আপনার ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।

কোন মন্তব্য নেই: