Ads Top

স্মার্টফোনে ইচ্ছামতন ক্যামেরা,সেন্সর,প্রোসেসর লাগানো যাবে কম্পিউটারের মত- Google Ara


রুন আপনি একটি স্মার্টফোন কিনলেন যার ক্যামেরা ৮ মেগাপিক্সেল তার কিছু দিন পরই আর স্মার্টফোন কোম্পানিটি আপনার ফোনের মতই আারেকটি ফোন বাজারে আনল মাত্র ১০০ টাকা বেশি দামে এবং ক্যামেরা দিল ১৩ মেগাপিক্সেল,বলুন তো এমন সময় আপনার কেমন লাগবে? মনে হবে ইস,আরেকটু পর যদি কিনতাম তাহলে ৮ মেগাপিক্সেল এর বদলে ১৩ মেগাপিক্সেল পেতাম।

আবার যদি আমাদের স্মার্টফোনে যদি কম্পিউটার এর মতন পার্টস ইচ্ছামতন লাগনোর সুবিধা থাকত, তখনও কিন্তু এই সমস্যা আমাদের হত না।এখানে উদাহরন হিসেবে ক্যামেরা এর কথা বলছি(প্রোসেসর,র্যাম,জিপিইউ,সেন্সর ইত্যাদি এর ক্ষেত্রেও একই ভাবে উদাহরন দেয়া যাবে) এই যে ধরুন, আেনার ফোনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে বাজারে নতুন ক্যামেরা আসলে সহজেই আপনি শুধু আপনার পুরাতন ৮ মেগাপিক্সেল ক্যামেরা রিপ্লেস করে সেখানে নতুন কেনা ১৩/১৬ মেগাপিক্সেল এর ক্যামেরা লাগিয়ে দিলেন; দারুন না? এতে করে শুধু আপনার টাকা ক্যামেরার পেছনে গেল ; ক্যামেরা এর জন্য আপনার আর নতুন ফোন কিনতে হল না।

এমনটি সম্ভব:

গুগল সম্প্রতি তাদের একটি প্রোজেক্ট Google Ara এর আওতায় তাদের বেশ কিছু স্মার্টফোন বাজারে আনবে,যেখানে ব্যবহারকারি তার স্বাধীনমত তার নিজের ফোন এর স্পেসিফিকেশন সাজানোর ক্ষমতা রাখবে,ঠিক যেমনটি সে করতে পারে কম্পিউটার বা পার্সোনাল পিসি কেনার সময়।

Google Ara এর আওতায় তৈরি ফোন গুলোতে মেইন ফ্রেম বা একটি বেস থাকবে,আর এতে সকল রকমের পার্টস যেমন ডিসপ্লে,স্পিকার,প্রোসেসিং ইউনিট,সেন্সর ইত্যাদি লাগাতে পারবে।ধরুন আপনার হার্টরেট সেন্সর এখন কিছু সময় এর জন্য দরকার, তখন বাজার থেকে Google Ara এর জন্য তৈরি ছোট হার্ট রেট সেন্সর এর মডিউল কিনে আপনার ফোনের বেসে যেকোন একটি স্লটে লাগিয়ে দিবেন।

আবার ধরুন আপনার ডিসপ্লে কোন এক কারনে ফেটে গিয়েছে,টাচ নস্ট হয়ে গিয়েছে; সমস্যা নেই বাজার থেকে Google Ara এর জন্য তৈরি ডিসপ্লে মডিউলটি কিনে লাগিয়ে দিন (কম্পিউটার এর মনিটর এর মতন) ব্যাস সমস্যা শেষ এর জন্য মেকানিক এর কাছেও যেতে হবে না।

কবে বাজারে আসবে:

গুগল সম্প্রতি তাদের Google io তে এই Google Ara প্রজেক্টটি লঞ্চ করেছে।এই বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে পরীক্ষামূলকভাবে বাজারে আসবে।অচিরেই আশা করা যায় গুগল নেক্সাস ফোন এর মতন সর্বত্র এই স্মার্টফোন এবং এর মডিউল গুলি পাওয়া যাবে।

দাম: 

Google Ara এর এই স্মার্টফোনগুলোর দাম বাংলাদেশী টাকার হিসেবে সর্বনিম্ন ৬০০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৪০০০০ টাকা বা তার চেয়েও বেশি হতে পারে।

সমস্যা কি হতে পারে:

যেহেতু ইচ্ছামতন মডিউল লাগানো যাবে, একটি মেইন বেস আছে,তাই সাধারনত এই স্মার্টফোন সাইজ এবং থিকনেস একটি বেশি হবে।তবে ভবিষ্যতে প্রযুক্তির অগ্রগতিতে এই স্মার্টফোনটির সাইজ ও থিকনেস ও কমে আসবে।

ভিডিও:

আশা করি এই ভিডিওটি দেখে এই স্মার্টফোন সম্পর্কে আরও একটু সহজ ধারনাটি পাবেন:

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.