Ads Top

ফোনের ব্যাটারির যত্ন এবং কিছু ভুল ধারনা - Proper Smartphone Battery Care


স্মার্ট ফোন এর একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি যে অংশ তার নাম হল ব্যাটারি।এটি একটি সামান্য জিনিস হলেও এটিই কিন্তু সম্পূর্ন ডিভাইাসকে প্রান দেয় এবং কর্মক্ষম করে তোলে।আর যদি বলা হয় স্মার্টফোনে কোন অংশটি আগে নস্ট হয় বা সমস্যা হয় সেটিও কিন্তু এই ব্যাটারি।যে স্মার্টফোন এ ব্যাটারি ব্যাকআপ যত ভালো আমরা সেই স্মার্টফোন ব্যবহার করে তত বেশী মজা পাই এবং স্বাচ্ছন্দ্য বোধ করি।তাই আজকে স্মার্টফোন এর এই অত্যান্ত গুরুত্বপূর্ণ অংশ ব্যাটারির যত্ন, কিভাবে এর কর্মক্ষমতা নতুনের মতন মতন রাখা যায় সপ বিষয়ে আলোচনা করব।

 বর্তমানে অনেক স্মার্টফোনে বিল্ট ইন ব্যাটারি দেওয়া থাকে অর্থাত ফোনের ভেতরে ব্যাটারি দেওয়া থাকে,তাদের পক্ষে তো আর ব্যটারির সমস্যা হলে সরাসরি ব্যাাটারি পাল্টানো সম্ভব নয়,তাদের ব্যাটারি পাল্টাতে সরাসরি সার্ভিস সেন্টারে যেতে হবে,যা অনেক ঝামেলা দায়ক।তাই তাদের পক্ষে এটাই ভালো ব্যাটারির সুষ্ঠ যত্ন নেয়া যেন ব্যাটারি পাল্টাতে না হয়।

আমরা অনেক সময় ফোন চালাতে চালাতে চার্জ যখন ০% এ আসে তখন ব্যাটারি চার্জ এ দেই। এটি কিন্তু মোটোও উচিত নয়! ধরি একজন মানুষ সারাদিন কাজ করে রাতে সারাদিন এর খাবার খেল, এতে কি তার শরীর ঠিক থাকবে? ঠিক স্মার্টফোন এর ব্যাটারির ক্ষেত্রে একই অবস্হা একেবারে চার্জ শেষ করে শুরু থেকে আবার চার্জ দিলে ব্যাটারিরর সেল বা কোষ ধিরে ধিরে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে আর চার্জ ধারন ক্ষমতা ক্রমশ কমে যায়।
তাই যখনই সময় হয় তখনই ফোনটির ব্যাটারি চার্জিং এ দিয়ে রাখা উচিত।
মানুষেরর যেরকম মাসে একবার বা দুইবার রোযা রাখা শরীরের জন্য ভালো। তেমনি মাসে দুই একবার ব্যাটারি একদম  ০% চার্জ এ এনে আাবার ০%-১০০% চার্জ দেওয়া ভালো এতে করে ব্যাটারি রিফ্রেশ হয়।তবে প্রতিদিন এটি কিন্তু একদমই ভালো না বরং আরো খারাপ।

ব্যাটারি চার্জ দেওয়ার ক্ষেত্রে যেকোন চার্জার ব্যবহার করুন সমস্যা নেই তবে খেয়াল রাখুন সেই চার্জার এর ভোল্টেজ আউটপুট যেন ফোনের আসল চার্জার এর সমান হয়। আর দ্বিতীয়ত চাইনিজ মার্কামারা পাওয়ারব্যাংক ব্যবহার কোন দিনও করবেন না,এতে ব্যাটারির ক্ষতি হতে পারে।

অনেক সময় একটা ভুল ধারন। থাকে যে, বেশি ক্ষন চার্জ এ রাখলে ব্যটারির ক্ষতি হবে,ফোন এর ক্ষতি হবে ইত্যাদি তবে এটও কখনই সত্য নয়।বর্তমানে প্রায় সব ফোন এর ব্যাটারিতে বিশেষ এক সুবিধা আছে,এর মাধ্যমে কখনই ১০০% চার্জ হওয়ার পর ব্যাটারি ফুল চার্জ আর নিবে না।তাই ১০-১২ ঘন্টা চার্জ দিন কোন সমস্যা নেই।

বর্তমানে সব ব্যাটারির লাইফ প্রায় ১০০০ চার্জিং টাইম,মানে ১০০০ বার ০%-১০০% চার্জ হলে ব্যটারির লাইফ শেষ হয়ে যাবে,তাই আমাদের ব্যাটারি প্রতিনিয়ত চার্জিং হচ্ছে আর লাইফ কমে যাচ্ছে মানে ব্যাটারি কোষগুলো চার্জ নেয়ার ক্ষমতা হারাচ্ছে,তাই আমরা প্রতি ২-২.৫ বছর পরপর ব্যাটারি চেঞ্জ করতে পারি।

আশা করি পোস্টটি সবার একটু হলেও ভালো লেগেছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.